দিন পাল্টে
গেছে
মা বলতেন –
মিশবি,
কিন্তু খবরদার
মাঝের নদী
টপকাবি না
সে এক বেঘত বা
তিন যোজন যাই হোক -
আমার তখন
গোঁফ-অঙ্কুর বয়স
রাতঘুমে
প্যাণ্টে মানচিত্র আঁকি
আর দিনভর তর্ক
করি –
দিন পাল্টে
গেছে মা
নদী থাকবে পিঠের
স্কুলব্যাগের মানচিত্রে
বুকে বুক
ঠেকিয়ে তবে না বন্ধুতা
আমার মা এখন
নাসিঁদুর মাথায়
রক্ত উঠে আশি-শিশু
আমি সাগরপার
শহরে ছাপ্পান্ন
এখন তো
বিশ্বাস করো মা
আমাদের
মাঝখানে কোনো নদী নেই, সাগর নেই
বেঘত যোজন
কিচ্ছু নেই -
কতো সহজে আমি
যখন খুশি
তোমার কোলে দামোদর
ঝাঁপ
আর তুমি আমাকে
দু’হাতে জাপটে ধরে
কেমন সুন্দর খিলখিল
হাসি
সে নদী বলো, নদী
সাগর বলো, সাগর
শৈশব বলো, শৈশব
darun Hoyeche...
ReplyDelete